October 17, 2026, 12:51 pm

আগামীকাল শুরু হচ্ছে শোকের মাস আগস্ট

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2020
  • 483 Time View

বার্তা বিভাগ :
আগামীকাল ১ আগস্ট শনিবার থেকে শুরু হচ্ছে শোকের মাস আগস্ট। এই মাসে স্বপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ডের ঘটনা।
১৯৭৫ সালের এই দিনে ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠপুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকান্ডের শিকার হন।
আবার এই শোকের মাসেই ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শোকের এই মাস আগস্টকে যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ, দলীয় অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এ উপলক্ষ্যে পুরো আগস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে পালিত হবে নানান কর্মসুচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution