October 17, 2026, 12:52 pm

নাশতা করে বাড়ি ফিরছিল ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস

Reporter Name
  • Update Time : Friday, January 17, 2025
  • 972 Time View

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।

 

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন বলেন, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ৩ জন মোটরসাইকেলে সুফিয়া রোডে একটি হোটেলে নাশতা করতে যান।

 

নাশতা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাসচাপায় ঘটনাস্থলে ৩ জন মারা যান। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, আজ শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution