October 18, 2026, 6:19 pm

ভালোবাসা দিবস নিয়ে আজহারির পোস্ট

Reporter Name
  • Update Time : Friday, February 14, 2025
  • 222 Time View

১৪ ফেব্রুয়ারি নানা দেশে পালিত ভালোবাসা দিবস নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ভিডিওচিত্রসহ একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ভালোবাসা দিবসের নামে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক নিয়ে লিখেছেন।

আজহারি বলেছেন, ভালোবাসা আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। আদি ও পবিত্র এ ভালোবাসার ব্যাপারে ইসলামের কোনো আপত্তি নেই। আপত্তি আছে কেবল— ভালোবাসা দিবসের নামে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক প্রমোট করার জন্য ঘটা করে কোনো দিবস পালন নিয়ে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এ পোস্ট দেন।

আজহারি আরও লিখেছেন, ‘আদতে ভালোবাসা দিবস আমাদেরকে প্রকৃত ভালোবাসা শেখায় না। বরং আমাদেরকে মহান আল্লাহ তা’আলার দেঅয়া ১ টুকরো ভালোবাসার আবেগকে পুঁজি করে, বাকি ৯৯ টুকরো রহমত থেকে দূরে সরাতে চায়।’

তিনি লেখেন, আফসোস! শয়তানের প্ররোচনায় আমরা সেটা বুঝি না। বুঝলে হয়ত ভালোবাসা দিবসের নামে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বেহায়াপনার এই ‘ভ্যালেন্টাইন’ ভাইরাস মুসলিম সমাজে কোয়ারেন্টাইনে থাকত। মুসলিম সভ্যতার বলয় ভেঙে সংক্রমণের সুযোগ পেত না। তাই এই ভাইরাসকে সবাই ‘না’ বলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution