October 18, 2026, 1:19 am

চট্টগ্রামে করোনা পরীক্ষার ফি কমছে শুক্রবার থেকে

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2020
  • 604 Time View

চট্টগ্রাম অফিস :
সারাদেশে করোনার নমুনা পরীক্ষার ফি কমানোর সরকারি নির্দেশনার পর ২৮ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রামে কার্যকর হচ্ছে ওই সিদ্ধান্ত। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ১৯ আগস্ট করোনা পরীক্ষার ফি কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ফি কমানোর সিদ্ধান্তের একটি চিঠি এসেছে। এর প্রেক্ষিতে শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে ফি কমানোর সিদ্ধান্ত।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বুথ থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে পরীক্ষার ফি ২০০ টাকার পরিবর্তে ১০০ টাকা এবং বাড়িতে নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। শুক্রবার থেকে করোনা পরীক্ষার ল্যাবগুলোতে এই নির্ধারিত ফি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে নমুনা পরীক্ষা ফ্রি রাখা হয়েছিলো। পরে গত ২৯ জুন করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ওপর ফি নির্ধারণ করে সরকার। এসময় বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকা ফি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution