1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
মৃত ঘোষণার সময় বেগম জিয়ার পাশে ছিলেন যারা - SHAPLA TELEVISION
February 16, 2026, 12:08 am

মৃত ঘোষণার সময় বেগম জিয়ার পাশে ছিলেন যারা

ডেস্ক রিপোর্ট :
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
  • 276 Time View

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় বেগম খালেদা জিয়ার শয্যাপাশে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান সিঁথিও সেখানে উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের মধ্যে আরও ছিলেন বেগম জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ নিকটাত্মীয়রা।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরাও শেষ সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন।

দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বেগম খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV