1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
এলপিজির দামে রেকর্ড বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা - SHAPLA TELEVISION
April 20, 2026, 6:54 am

এলপিজির দামে রেকর্ড বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ, শাপলা টেলিভিশন
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • 15 Time View

জ্বালানি তেলের পর অল্প সময়ের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে চলতি মাসেই দুই দফায় এই সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। এর আগে মাসের শুরুতে ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।

রাজধানীসহ দেশের বড় একটি অংশের মানুষ রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ভোক্তারা। তাদের দাবি, আগে যেখানে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন তা বেড়ে প্রায় ২ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছে। এতে দৈনন্দিন রান্নার খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এলপিজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। তারা বলছেন, পণ্যের দাম বাড়ালে ক্রেতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, আবার আগের দামে বিক্রি করলে লোকসান গুনতে হচ্ছে।

গ্যাস বিক্রেতারাও উদ্বেগ প্রকাশ করে জানান, নতুন দামের কারণে বিক্রি কমে যেতে পারে। এতে দোকান ভাড়া ও অন্যান্য খরচ চালানো কঠিন হয়ে পড়বে।

এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৯ টাকা ৭৩ পয়সা বাড়ানো হয়েছে, যা পরিবহন খরচেও প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV