1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
“আলেম-ওলামারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রকৃত রক্ষক” — তাজুল ইসলাম - SHAPLA TELEVISION
May 9, 2026, 5:03 am

“আলেম-ওলামারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রকৃত রক্ষক” — তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 30 Time View

আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মন্তব্য করেন, “দিন শেষে এ দেশের ধারক ও রক্ষক হচ্ছেন আলেম-ওলামা এবং মুসলমান জনগোষ্ঠী।”

শুক্রবার শাপলা স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত “শাপলার শহীদগাঁথা: ৫ মে গণহত্যা স্মরণ ও মূল্যায়ন” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ৫ মে’র ঘটনাকে শুধুমাত্র একটি রাজনৈতিক দমন-পীড়ন হিসেবে দেখলে ভুল হবে। তার দাবি, তৎকালীন সরকার দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় দুর্বল করার চেষ্টা করেছিল। এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে মানুষ ধর্মীয় পরিচয় প্রকাশ করতেও ভয় পায়।

তিনি আরও বলেন, মুসলমান সমাজ যদি সচেতন ও সক্রিয় ভূমিকা পালন না করে, তাহলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

সভায় বক্তারা ৫ মে’র ঘটনাকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV