October 20, 2026, 8:37 pm

১ অক্টোবর থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2020
  • 522 Time View

বার্তা বিভাগ :
১ অক্টোবর থেকে সৌদি আরবের তিন শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য জানান।
এর আগে গত সপ্তহে শর্ত সাপেক্ষে সৌদি আরব বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সেই অনুযায়ী বিমানও ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন ফ্লাইট স্থগিত করে সংস্থাটি। অবশেষে অনুমতি দিলো সৌদি সরকার।
মোকাব্বির হোসেন জানান, সৌদি আরব ১ অক্টোবর ২০২০ থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছেনা। ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution