October 20, 2026, 8:38 pm

রাষ্ট্রের নতুন প্রধান আইন কর্মকর্তা হলেন এ এম আমিন উদ্দিন

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2020
  • 635 Time View
নতুন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

বার্তা বিভাগ :
মাহবুবে আলমের মৃত্যুর পর বাংলাদেশের ১৬তম প্রধান রাষ্ট্রীয় আইন কর্মকর্তা (এটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন এ এম আমিন উদ্দিন। সিনিয়র এই আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
৮ অক্টোবর বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দিয়েছেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশের ১৫তম এটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর মারা যান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমিন উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution