October 20, 2026, 9:26 pm

বিএনপি নেতা রুহুল কবির রিজভী হাসপাতালে

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2020
  • 502 Time View
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

বার্তা বিভাগ :
হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, রুহুল কবির রিজভীর হার্ট অ্যাটাক হয়েছে। তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে তাঁর বিষয়ে জানানো হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক চিকিৎসার জন্য নিয়োজিত আছেন।
এর আগে ১৩ অক্টোবর দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। এরপর একটার দিকে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যান। সেখানে সোয়া ১টার দিকে তাঁর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ধানমন্ডিস্থ ল্যাব-এইড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আছেন। তাঁর অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution