October 20, 2026, 8:37 pm

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020
  • 572 Time View

বার্তা বিভাগ:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। তবে তাঁর শারীরিক জটিলতা নেই।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) থেকে করোনা পরীক্ষা করালে ফল পজেটিভ আসে তথ্যমন্ত্রীর। এরপর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
১৬ অক্টোবর শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা বেশ ভালো আছে।
করোনাকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিভিন্ন কাজে মন্ত্রণালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution