October 21, 2026, 11:07 pm

করোনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি কার্যক্রম শুরু করেছে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2020
  • 627 Time View

বার্তা বিভাগ :
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করেছে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ২০ নভেম্বর শুক্রবার চট্টগ্রামে কার্যক্রমের সুচনা হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সামাজিক অবক্ষয় প্রতিরোধসহ জনসচেতনতায় বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। এরই ধারবাহিকতায় এবার করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনা বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে বেসরকারি সমাজসেবী এই সংগঠনটি। কার্যক্রমের অংশ হিসেবে আজ ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকায় মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হবে।
অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা অতি জরুরী। তাই এ লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যেন মেনে চলে সে ব্যাপারে উদ্বুদ্ধুকরণ কাজ অব্যাহত রাখবে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution