October 21, 2026, 11:08 pm

ঘূর্ণিঝড় ‘নিভার’ ধেয়ে যাচ্ছে ভারতের দিকে : রেড এলার্ট জারি

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2020
  • 610 Time View
ঘূর্ণিঝড় নিভার

বার্তা বিভাগ :
বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার ধেয়ে যাচ্ছে ভারতের দিকে। তবে এই ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে।
গত মে মাসে সাইক্লোন আম্পানের পর এবছর এটি দ্বিতীয় সাইক্লোন যা বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে। এবারের ঘূর্ণিঝড় নিভার এর নামকরণ করেছে ইরান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় নিভার যত এগিয়ে আসবে তত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঝোড়ো বাতাস, বৃষ্টি শুরু হবে। এই অঞ্চলগুলোতে ইতোমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জেলেদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
সূত্র জানায়, প্রবল বেগে আছড়ে পড়বে সাইক্লোন নিভার। এটি মূলত শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালাবে এই সাইক্লোন।
মঙ্গলবার এই খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। দুই দিনের মধ্যে এই নিম্নচাপ সাইক্লোনের রূপ নেবে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে বুধবারের (২৫ নভেম্বর) মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়। তাই বাংলাদেশে আপাতত কোনো সতর্ক সংকেত দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution