রহস্যজনক আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী
Reporter Name
-
Update Time :
বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১
-
520 Time View
বার্তা বিভাগ :
রাজধানীতে মোটরসাইকেলে যাওয়ার পথে রহস্যজনক আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি। পুলিশ কিংবা ফায়ার সার্ভিস বুঝতে পারছেনা কিভাবে এই দুজন দগ্ধ হয়েছেন।
২৪ ফেব্রুয়ারী বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শাহরিয়ার (৩৪) এবং তাঁর স্ত্রী নিগার (৩০)। তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টিকিৎসা দেয়া হয়েছে। আগুনে তাদেও হাত ও মুখ দগ্ধ হয়েছে।
শাহরিয়ার জানান, মিরপুর সাড়ে ১১ এলাকার একটি মার্কেট থেকে বের হয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দুয়ারীপাড়ার দিকে যাওয়ার সময় হঠাৎ ধেয়ে আসা আগুনে তারা দগ্ধ হয়েছেন। তবে আগুন কোথা থেকে এসেছে তা বুঝতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মিরপুরের পল্লবী এলাকায় বিটিসিএলের সার্ভারকক্ষে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে। তবে রাস্তায় মোটরসাইকেল আরোহী দু’জন কীভাবে দগ্ধ হয়েছেন এটা তাদের জানা নেই।
পল্লবী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন জানান, রাস্তায় দম্পতি দগ্ধ হওয়ার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
Post Views: ১৭২
Please Share This Post in Your Social Media
More News Of This Category