October 30, 2026, 4:14 pm

ইউসুফ আলী ও আবদুল মাবুদ চৌধুরীর স্মরণে অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের দোয়া মাহফিল

Reporter
মোহাম্মদ ইউছুপ | শাপলা টেলিভিশন
  • Update Time : Friday, October 30, 2026
  • 6 Time View

চট্টগ্রাম: অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন মরহুম আলহাজ্ব কাজী এম.এম. ইউসুফ আলী চৌধুরী ও মরহুম আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী। তাঁদের স্মরণে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, একজন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, অন্যজন প্রচারের আড়ালে থেকে আজীবন মানবসেবায় কাজ করেছেন।

সম্প্রতি চট্টগ্রামের পিসি রোডে অবস্থিত প্রিন্স অব চিটাগাং কমিউনিটি কনভেনশন হলে অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির দুই উপদেষ্টা মরহুম কাজী এম.এম. ইউসুফ আলী চৌধুরী ও মরহুম আবদুল মাবুদ চৌধুরীর স্মরণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবুল বশর আবু বলেন, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের নিকাহ ও তালাক রেজিস্ট্রার এবং চট্টগ্রাম মহানগর নিকাহ-তালাক রেজিস্ট্রার কাজী অ্যাসোসিয়েশনের সভাপতি মরহুম কাজী এম.এম. ইউসুফ আলী চৌধুরী কর্মজীবনে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর দায়িত্বশীলতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

মরহুম আবদুল মাবুদ চৌধুরী সম্পর্কে তিনি বলেন, তিনি ছিলেন প্রচারবিমুখ মানবসেবী। নীরবে-নিভৃতে সমাজ ও মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন তিনি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম. ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার আমানুল আলম এবং মরহুম কাজী এম.এম. ইউসুফ আলী চৌধুরীর সন্তান মুজাহিদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও মুহাম্মদ শরীফুল ইসলাম চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ, সহসভাপতি মো. সেলিম উল্লাহ, চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি এ.কে.এম. নুরুল হুদা, সাংবাদিক আব্দুল হান্নান হীরা, মো. শাহ জামাল ও মো. আবুল কাশেম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবুল কাশেম। মাহফিলে মরহুম দুজনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution