October 18, 2026, 12:12 am

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

Reporter Name
  • Update Time : Tuesday, December 17, 2024
  • 221 Time View

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা। এ হামলাকে ‘সফল’ বলেও দাবি করেছে তারা। তবে ইসরায়েলের পাল্টা দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল সীমান্তে প্রবেশের আগেই ভূপাতিত করেছে তারা।
গতকাল সোমবার এ হামলা চালিয়েছে হুতি। তবে এ হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরা।
হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ‘ফিলিস্তিন ২’।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের অব্যাহত ‘হত্যাযজ্ঞের’ প্রতিবাদে এ হাইপারসনিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা। গাজায় ইসরায়েল যতদিন যুদ্ধ বন্ধ না করবে, ততদিন পর্যন্ত হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
এদিকে হুতিদের হামলা বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু সেটি ইসরায়েলে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছিল।
ইসরায়েলের একজন মুখপাত্র বলেন, ‘ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। কারণ তা ঠেকাতে গিয়ে (ক্ষেপণাস্ত্রের) টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল।’
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবজুড়ে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution