October 18, 2026, 12:11 am

চট্টগ্রামের আনোয়ারায় সোয়া লাখ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2020
  • 518 Time View
ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক মনোয়ারুল

চট্টগ্রাম অফিস :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মনোয়ারুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
শনিবার সন্ধ্যার পর এই অভিযান চালানো হয়।
র‌্যাব জানায়, মনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। মনোয়ারুল ইসলামের বাড়িতে প্লাস্টিকের বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়েছিল এসব ইয়াবা। এগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে জানতে পেরেছে র‌্যাব।
আটক মনোয়ারুল ইসলাম আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকার আব্দুল মান্নানের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution