October 20, 2026, 11:40 pm

চলতি বছর দেশে স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে ৬২ বার

Reporter Name
  • Update Time : Tuesday, December 31, 2024
  • 206 Time View

বিদায়ের পথে থাকা ২০২৪ সালে দেশের বাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বছরটিতে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে। বিপরীতে দাম কমানো হয় ২৭ বার।
চলতি বছরে প্রথমবার স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১৮ জানুয়ারি। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। আর সর্বশেষ দাম নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। এদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। অর্থাৎ বছরের শুরুতে এক ভরি স্বর্ণের যে দাম নির্ধারণ করা হয় তার থেকে আরও ২৫ হাজার ৮৪৭ টাকা বেড়ে বছর শেষ হচ্ছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে সর্বশেষ ৩০ ডিসেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৬৩ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা কমিয়ে ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ সর্বোচ্চ ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় বিক্রি হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়। আর চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের সর্বনিম্ন দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ১৯ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution