October 22, 2026, 3:16 am

নাসিমা জামান ববিসহ সাবেক ৩ এমপির বিলাসবহুল গাড়ি নিলামে

Reporter Name
  • Update Time : Tuesday, January 14, 2025
  • 217 Time View

অবশেষে নিলামে উঠল বাগেরহাটের মোংলা বন্দরে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে একটির জন্য বিট দাখিল হলেও বাকি দুটি গাড়ির জন্য দরপত্রই জমা দেয়নি কেউ।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ পাননি দ্বাদশ সংসদ সদস্য এমপিরা।

এর আগে, গত বছরের ১৭ জুলাই গাড়ি তিনটি মোংলা বন্দরে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের এমপি মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। তারা এখন পলাতক রয়েছেন।

তথ্য বলছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। কপাল পোড়ে দ্বাদশ সংসদ সদস্যদের। আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবে মোংলা বন্দরে পড়ে থাকে সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি প্রাডো গাড়ি, যার একটির বাজার মূল্যে ১০ কোটি টাকা।

এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় গেল বছরের ১৭ জুলাই মোংলা বন্দরে আমদানি করে টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। এই তিনটিসহ দীর্ঘদিন অনেক গাড়ি বন্দর শেডে পড়ে থাকায় বিড়াম্বনার শিকার হচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন বলেন, দীর্ঘদিন এই তিনটিসহ ৩০০টি গাড়ি মোংলা বন্দরে পড়ে আছে। বারবার নিলামে তুললেও এসব গাড়ি বিক্রি হয় না। ফলে বছরের পর বছর এই বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়িগুলো পড়ে অকেজো বা বিকল হচ্ছে। তার আশা দ্রুত আমদানিকারকরা এই সমস্যার সমাধান করবেন।

এদিকে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যাওয়ায় সংসদ সদস্যের গাড়ি ছাড়িয়ে নিতে আমদানিকারকদের আইনি নোটিশ দেয়ার পর তা নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। তবে গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা এসব গাড়ির মধ্যে একটির বিপরীতে দরপত্র জমা পড়লেও বাকি দুটির বিপরীতে দরপত্রই জমা দেয়নি নিলামে অংশ নেয়া ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution