October 18, 2026, 1:24 pm

প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত, কারাগারে ৩ আসামি

Reporter Name
  • Update Time : Saturday, December 21, 2024
  • 242 Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী রেজাউল করিম খান রেজা বলেন, পূর্বাচলে পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বেপরোয়া গতির প্রাইভেটকার। এতে ঘটনাস্থলে নিহত হন বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। এসময় তার সঙ্গে থাকা দুই জনসহ আরো দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
সন্ধ্যায় আসামিপক্ষের আইনজীবী আনোয়ার প্রধান জানান, চেকপোস্টে বুয়েটের তিন শিক্ষার্থীর মোটরসাইকেলে পেছন থেকে একটি প্রাইভেটকার ব্রেক ফেইল করে চেকপোস্টের ব্যারিয়ারে আঘাত করলে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালকের বিরুদ্ধে পুলিশ অভিযোগ না এনে অপর দু’জনকেও আসামি করেছেন।
তিনি আরো বলেন, পুলিশ আসামিদের ডোপ টেস্ট ও রিমান্ডের আবেদন করেছেন। পরে আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution