October 17, 2026, 7:37 am

ময়মনসিংহে অটোরিকশা-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : Friday, February 14, 2025
  • 993 Time View

“আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে।”
ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও মাহেন্দ্র সংঘর্ষে দুই যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান জানান।

নিহতরা হলেন-উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) ও সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)।

আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহজালাল (৪০)।

আতিকুর রহমান বলেন, “ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মনির নামে অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়।”

“খবর পেয়ে ভালুকায় ফায়ার সার্ভিস আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা হামিদকে মৃত ঘোষণা করেন।”

আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
ভালুকায় মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুণ্ড বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution