October 20, 2026, 11:38 pm

তাবলিগের সাদপন্থি আরেক নেতা চট্টগ্রামে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, December 29, 2024
  • 194 Time View

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান নিয়ে সংঘর্ষে হতাহতের মামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, “ইজতেমা ময়দানে সংঘর্ষে তিন হত্যা মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামি জিয়া বিন কাসেম। আসামি চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন দাইয়াপাড়া এলাকায় তার এক অনুসারীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। শনিবার সকালে আমাদের সহায়তায় টঙ্গী থানা পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।”
এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের টঙ্গী জোনের এসি মো. মেহেদী হাসান বলেন, “চট্টগ্রামে গ্রেপ্তার আসামিকে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।”
টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, “আসামিকে আমাদের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে পারব না।”
এদিকে মাওলানা জিয়া বিন কাসেম গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করে সাদ কান্ধলভী অনুসারী তাবলীগ জামায়তের শীর্ষ মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন, “তিনি সাভারে উলুমস সালাম শারিয়াহ নামে একটি মাদ্রাসার অধ্যক্ষ।”
শনিবার সকালে পুলিশ জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে বলে দুপুরে তাবলীগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হানও স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution