চট্টগ্রাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলশী থানা যুবদল ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন খুলশী থানা যুবদলের সংগঠক মোহাম্মদ রুবেল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তিনি বলেন, সমাজে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠায় যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মনু মিয়া এবং খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিল্টন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলশী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, যুবদল খুলশী থানার সংগঠক মোঃ রাজু ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খুলশী থানা মহিলা দল কোহিনূর বেগম, মোঃ অনু মিয়া, মোঃ ইসমাইল, মোঃ শুক্কুর, মোঃ মিজান, মোঃ রকি, সাদ্দামসহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জিহাদুল ইসলাম আজমীর।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।