1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে মরদেহ দেখালেন বড় ভাই - SHAPLA TELEVISION
May 1, 2026, 12:41 pm

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে মরদেহ দেখালেন বড় ভাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬
  • 47 Time View

ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত ব্যক্তির মরদেহ ভিডিও কলে পরিবারের সদস্যদের দেখিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত বড় ভাই।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত এবং বাংলাদেশ সময় একই দিন রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে মতবিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ও অভিযুক্ত দুইজনই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা এবং দেলু ফকিরের ছেলে। দীর্ঘদিন ধরে বড় ভাই হুমায়ুন ফকির ইতালিতে বসবাস করছিলেন। পরে তার সহযোগিতায় ছোট ভাই নয়ন ফকিরও ২০২৩ সালে সেখানে যান।

জানা গেছে, পারিবারিক একটি বিষয়—বিশেষ করে বড় ভাইয়ের দাম্পত্য সম্পর্ক ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পরিবারের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ দেখান বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় প্রবাসী কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

টঙ্গীবাড়ী থানার ওসি জানান, প্রবাসে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV