October 20, 2026, 9:41 pm

উইগুরদের ওপর চীন গণহত্যা চালাচ্ছে : কানাডার পার্লামেন্ট

Reporter Name
  • Update Time : Wednesday, February 24, 2021
  • 531 Time View

আন্তর্জাতিক ডেস্ক :
চীনে সংখ্যালঘু উইগুর মুসলিম জনগোষ্ঠীর ওপর চীন সরকার যে আচরণ করছে, তা গণহত্যা বলে মনে করে কানাডার পার্লামেন্ট। হাউস অব কমন্সে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। (সূত্র : বিবিসি)
বিবিসি জানায়, প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৬৬। বিপক্ষে কোনো ভোট পড়েনি। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য এই ভোটে অংশ নেননি।
সম্প্রতি কানাডার বিরোধী নেতারা দাবি তোলেন, ২০২২ সালে চীনে যে শীতকালীন অলিম্পিক হওয়ার কথা আছে, তা যেন সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, কানাডা সরকার সে বিষয়ে চাপ সৃষ্টি করুক।
ওই দাবির সূত্র ধরেই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে আহ্বান জানানোর পক্ষে কানাডার হাউস অব কমন্স। এ বিষয়েও আইনপ্রণেতারা ভোট দিয়েছেন।
এদিকে কানাডার এমন স্বীকৃতির বিষয়ে নিন্দা জানিয়েছে চীন।
যদিও এর আগে যুক্তরাষ্ট্র উইগুও মুসলিমদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়।
অভিযোগ আছে, কয়েক বছর ধরে ১০ লাখের বেশি উইগুরকে বন্দিশিবিরে আটকে রেখেছে চীন। পুনঃশিক্ষা দেওয়ার নামে তাদের জাতিগত ও ধর্মীয় পরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজে বাধ্য করা হচ্ছে। মুসলিম নারীদের জোর করে বন্ধ্যা করা, ধর্ষণ, গুম সহ নানান অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তুলে আসছে মানবাধিকার সংস্থাগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution