November 1, 2026, 4:05 pm

দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

ডেস্ক নিউজ, শাপলা টেলিভিশন
  • Update Time : Saturday, October 31, 2026
  • 10 Time View
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু।

চট্টগ্রাম নগরীর দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. শফিউল্লাহ কুতুবীর সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ সলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশার গ্রুপ এবং হোটেল সী-ওয়ার্ল্ড এর চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবুল বশর আবু।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক।

বিশেষ অতিথি হিসাবে রাখেন সাবেক সহকারী পুলিশ কমিশনার সিএমপি মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে রাখেন সমাজকর্মী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসাবে রাখেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া জিটু, বিশেষ অতিথি হিসাবে রাখেন কিউরেক্স ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো: সোলাইমান মামুন,বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ নুর উদ্দিন।

সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দধারা আবাসিক এলাকার সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকী, দারুল উলুম আলীয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খ মাওলানা আহমদুর রহমান নদভী, কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদরাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফেজ মাও: মুফতি শাহ আলম, মোহাম্মাদিয়া আমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আমানত উল্লাহ চৌধুরী, ইসলামী ব্যাংক পিএলসির রাউজান পৌরসভা শাখার এভিপি ও প্রধান ব্যবস্থাপক মোজাহিদুল ইসলাম, বগাচতর এন জি ইউ আই ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মোছলেহ উদ্দিন মাহমুদ, সবুজবাগ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল আবছার মজিদী, লেকভিউ জামে মসজিদের খতিব শায়েখ আল্লামা নুরুল আমীন মাহদী প্রমুখ।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution