October 18, 2026, 2:40 pm

এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : Wednesday, March 17, 2021
  • 749 Time View

ক্রীড়া ডেস্ক :
এবার পুত্র সন্তানের বাবা হলেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম হয় এই সন্তানের। এর আগে দুই কন্যা সন্তানের জন্ম দেন সাকিব-শিশির দম্পতি। ওই দুই সন্তানেরও জন্ম হয়েছিলো যুক্তরাষ্ট্রে।
এবারও তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন সাকিব। সেজন্য টাইগারদের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন।
চলমান বছরের জানুয়ারিতে সাকিব-শিশির দম্পতির ঘরে তৃতীয় সন্তান আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাকিব নিজেই নিশ্চিত করেছিলেন।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান ইরাম হাসান। পুত্র সন্তানের নাম এখনও রাখা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution