October 18, 2026, 3:08 pm

‘নগদ’ অ্যাকাউন্ট খোলার নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিন

Reporter Name
  • Update Time : Friday, February 26, 2021
  • 790 Time View

অর্থনীতি ডেস্ক :
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গড়ে প্রতিদিন প্রায় দেড় লাখ গ্রাহক যুক্ত হচ্ছেন এই লেনেদেনে।
কোনো ধরণের কাগজপত্রের ঝামেলা ছাড়াই প্রতিদিন প্রায় ১ লাখ ৮০ হাজার নতুন গ্রাহক এখন ‘নগদ’র সঙ্গে যুক্ত হচ্ছেন কেবল মোবাইল ফোনের কয়েকটি বাটন চেপেই। ঝামেলাবিহীন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এটি একটি রেকর্ড এবং প্রযুক্তি ব্যবহার করে আর্থিক অন্তর্ভূক্তি বৃদ্ধির অনন্য এক উদাহরণ।
ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ *১৬৭# ডায়াল করে পিন সেট করে অ্যাকাউন্ট খোলার প্রযুক্তি চালু করার পর থেকেই নতুন নতুন গ্রাহক ‘নগদ’ এর সঙ্গে যুক্ত হচ্ছেন। তাছাড়া অ্যাপের মাধ্যমেও জাতীয়পরিচয়পত্রের ভ্যারিফিকেশন করে গ্রাহকেরা চাহিবামাত্র ‘নগদ’ অ্যাকাউন্ট খুলছেন।
অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি ক্যাম্পেইন চালু করার পর ‘নগদ’ প্ল্যাটফর্মে যেন গ্রাহকেরা হুমড়ি খেয়ে পড়েছেন। ‘নগদ’র অ্যাপ ডাউনলোডও এতটাই বেড়ে গেছে যে, গুগল প্লে-স্টোরে ‘নগদ’ অ্যাপ এখন বাংলাদেশের টপ চার্টে অবস্থান করছে।
সম্প্রতি দেশের সব মোবাইল অপারেটরের সঙ্গে *১৬৭# ডায়ালের মাধ্যমে পিন সেট করে অ্যাকাউন্ট খোলার চুক্তি করে ‘নগদ’। এরপর থেকে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়েছে। মোবাইল ফোন অপারেটরদের কাছে যেহেতু গ্রাহকের জাতীয় পরিচয়পত্র আছে, সুতরাং *১৬৭# ডায়াল করে গ্রাহক তার আগ্রহের কথা জানানোর মুহূর্তেই জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজে থেকে গ্রাহকের তথ্য ভেরিফিকেশন করিয়ে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শেষ করা হচ্ছে। ‘নগদ’র উদ্ভাবিত এই প্রযুক্তি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সাড়া ফেলেছে।
গত ১৭ ফেব্রুয়ারি এক দিনেই ‘নগদ’র প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে এক লাখ ৮৫ হাজার গ্রাহক। তার আগে পরে কয়েক দিনও প্রায় একই হারে গ্রাহক বাড়ছে। সরকারি ছুটির দিনগুলোতে সংখ্যা একটু কম হলেও গত দুই সপ্তাহে গড়ে প্রতিদিন দেড় লাখ নতুন গ্রাহক পেয়েছে ‘নগদ’।
ফলে ‘নগদ’র কার্যকর গ্রাহক সংখ্যা এখন তিন কোটি ছাড়িয়ে গেছে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে বড় ধরণের অগ্রগতি। প্রযুক্তি ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করায় এরই মধ্যে ‘নগদ’-কে একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকেও পুরস্কৃত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution