October 18, 2026, 12:29 pm

ভারতে করোনায় আবারো একদিনে হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ৬৪ হাজারেরও বেশি

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2020
  • 546 Time View

আন্তর্জাতিক ডেস্ক :
আবারও ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন।
জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ হাজার ৪৯ জন। শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, গত একদিনে ভারতে ৬৪ হাজার ৫৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৫১ হাজার ৫৫৫জন।
সর্বোচ্চ করোনা আক্রান্তের দিক থেকে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution