1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
মাহে রমজান উপলক্ষে কাতারে কমছে ৬৮০ পণ্যের দাম! - SHAPLA TELEVISION
May 6, 2026, 1:43 pm

মাহে রমজান উপলক্ষে কাতারে কমছে ৬৮০ পণ্যের দাম!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৬, ২০২১
  • 903 Time View

বার্তা বিভাগ :
শিরোনামে বিস্ময়সূচক চিহ্ন দেয়া হয়েছে অন্য একটি কারণে। পবিত্র রমজান আসার সময় ঘনিয়ে আসতে শুরু করলে বাংলাদেশের ভোক্তারা আতঙ্ক বোধ করে! কারণ, রোজা যতো ঘনিয়ে আসে বাংলাদেশে প্রায় সকল ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকে! অথচ পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬৮০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে আরব দেশ কাতার। সোমবার (৫ এপ্রিল) কাতার সরকার এই ঘোষণা দেয়।


রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, তাই এই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে দাম কমানোর উদ্যোগ বাস্তবায়ন করছে কাতারের অর্থ ও শিল্প মন্ত্রণালয়। ফলে এখন থেকে আগামী ৩০ রমজান পর্যন্ত মূল্যহ্রাস কার্যকর থাকবে কাতারের সর্বত্র। আর তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
মূল্যহ্রাসকৃত পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বিভিন্ন ব্রান্ডের দুধ, চিনি, আটা, ময়দা, পনির, বিভিন্ন প্রকার কোমল পানীয়, মুরগি, গরুর মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV