1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
‎চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ - SHAPLA TELEVISION
March 16, 2026, 9:45 pm

‎চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

ডেস্ক নিউজ, শাপলা টেলিভিশন
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • 35 Time View

চট্টগ্রাম: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রামের প্রিন্স অব চিটাগাং-এ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, গণমাধ্যম ও মানবাধিকার ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও এবং মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আবুল বাশর আবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার এর ক্রাইম রিপোর্টার এস. এম. মইনুদ্দিন, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর কমিটির সদস্য এ কে এম নুরুল হুদা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোঃ সামেদ-সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

‎ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই মাসের মূল শিক্ষা।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের  সচেতন মানুষ যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ আরও বিস্তারের আহ্বান জানান।

‎সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, অসহায় নারী, পুরুষ ও শিশুদের কল্যাণে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

‎ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV