চট্টগ্রামের আগ্রাবাদ ছোটপুলস্থ শাপলা কমিউনিটি সেন্টারে গত ১ আগস্ট ২০২৬ (শনিবার) বাদ এশা শাপলা সেলফ ইনভেস্টমেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন জনাব মো. ইমতিয়াজ মোরশেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ হোসেন কমিশনার, হাজী মোহাম্মদ জামাল, হাজী মোহাম্মদ নুরুল আফসার, হাজী মোহাম্মদ মনির, মো. মনজুর আলম, মোহাম্মদ ইমরান, আলী আকবর বাবুল, মো. মনজুর আহমদ, মো. ফারুক, হাজী আব্দুর রহিমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইউনিটের সদস্যরা।
সভায় শাপলা সেলফ ইনভেস্টমেন্ট ইউনিটের বিগত বছরের কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সভায় শাপলা সেলফ ইনভেস্টমেন্ট ইউনিটের ৩৪ জন সদস্যের প্রত্যেককে তাদের জমাকৃত মূলধন ও অর্জিত লভ্যাংশের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় সদস্যরা ইউনিটের স্বচ্ছ ও সফল আর্থিক ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নতুন ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। হাজী মোহাম্মদ হোসেনের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মো. আব্দুর রব, নুরনবী, হাজী মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ সেলিম, আব্দুল মান্নানসহ আরও কয়েকজন সদস্য।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং বিনিয়োগ কার্যক্রমের সম্প্রসারণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে শাপলা সেলফ ইনভেস্টমেন্ট ইউনিটের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।