October 17, 2026, 11:45 am

আজ আমরা নোফেল’৯৩ চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020
  • 721 Time View

চট্টগ্রাম অফিস :
আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রামস্থ আমরা নোফেল’৯৩ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের আলিফ রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়ে সারাদেশে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন ওই বর্ষের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় একবছর আগে চট্টগ্রামেও গড়ে তোলা হয়েছে আমরা নোফেল’৯৩। সহপাঠীদের পারস্পরিক যোগাযোগ রক্ষাই এ সংগঠনের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠার একবছর পুর্তি উপলক্ষে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, ইচ্ছে থাকলেও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মাথায় রেখে অংশগ্রহণ সীমিত রাখা হয়েছে। ভবিষ্যতে এই আয়োজন বৃহৎ পরিসরে করা হবে বলে জানান সংগঠনের নেতারা।
আয়োজক কমিটির সদস্য নূর উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। এরপর কেক কাটা, সান্ধ্য আপ্যায়ন, পরিচিতি পর্ব, বন্ধুদের সাংস্কৃতিক কর্মকান্ড, নববর্ষের ক্যালেন্ডার বিতরণ, টি-শার্ট প্রদান এবং নৈশভোজ সহ বিভিন্ন আয়োজন থাকবে।
প্রসঙ্গত, চট্টগ্রামে বসবাসকারী ৯৩ সালের এসএসসি শিক্ষার্থীদের মধ্যে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সাথে সম্পৃক্তদের নিয়ে গঠিত হয়েছে ‘আমরা নোফেল’৯৩’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution