October 18, 2026, 12:28 pm

করোনার সংক্রমণ ঠেকাতে ফ্রান্সে আজ থেকে রাতে থাকবে কারফিউ

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020
  • 557 Time View

বার্তা বিভাগ :
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামলাতে রাতে কারফিউ জারি করতে যাচ্ছে ফ্রান্স সরকার। (সূত্র : বিবিসি)
ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল মাক্রো ঘোষণা দেন, করোনা ভাইরাস মোকাবিলার জন্য সকল জনগণকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়িতে থাকতে হবে। এই নিষেধাজ্ঞা ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরও আটটি বড় শহরে কার্যকর করা হবে। দেশটিতে বুধবার নতুন করে ২২ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী এ ঘোষণা দিলেন।
প্রধানমন্ত্রী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়ে চার সপ্তাহ এই কারফিউ বহাল থাকবে।
তিনি বলেন, বসন্তকালের করোনা ভাইরাস সংক্রমণ আগের চেয়ে আলাদা। যা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। সে কারণে রাতের কারফিউ রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, লিয়ন, লিলি, আইস-এন-প্রোভেনস, রুউন, টুলাউস, গ্রেনোবল এবং মন্টপিলিয়ার শহরের জন্য প্রযোজ্য হবে।
বিবিসি জানায়, পুরো ইউরোপেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution