October 17, 2026, 11:46 am

কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের সংঘর্ষ : আজ বসুরহাটে থাকবে ১৪৪ ধারা

Reporter Name
  • Update Time : Wednesday, March 10, 2021
  • 673 Time View

সারাদেশ ডেস্ক :
সম্প্রতি আলোচিত হয়ে ওঠা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মঙ্গলবার রাতে ফের আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আর উদ্ভুত পরিস্থিতি সামলাতে আজ সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জানা গেছে, বসুরহাট পৌরসভায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণের জান-মাল ও আইন শৃঙ্খলা রক্ষার্থে আজ ১০ মার্চ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর ১৪৪ ধারা জারি করে জানান, বসুরহাট পৌরসভা এলাকায় বুধবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
এর আগে মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বসুরহাট বাজারের রূপালী চত্বর, থানা এলাকা ও পৌরসভা প্রাঙ্গণে দফায় দফায় কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. আলাউদ্দিন (৩২) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের ১৩ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নিহত আলাউদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মমিনুল হকের ছেলে। ওই সংঘর্ষে অন্তত ৫ জন পুণিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের উপর হামলার প্রতিবাদে বসুরহাট বাজারের রূপালী চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। এক পর্যায়ে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। রাত ১০টার দিকে মিজানুর রহমান বাদলের অনুসারীরা বসুরহাট পৌরসভা কার্যালয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত কয়েক দিন থেকে কাদের মির্জার সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দ্বন্দ্ব চলছিল। কয়েক দিন আগে উপজেলার চাপরাশির হাট বাজারে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution