October 16, 2026, 8:27 am

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মেম্বার আটক

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2020
  • 822 Time View
কোস্টগার্ডের হাতে ইউপি মেম্বারসহ আটককৃতরা

চট্টগ্রাম অফিস :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকা থেকে ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ মেম্বারকে আটক করেছে কোস্টগার্ড পূর্বজোনের সাঙ্গু স্টেশন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কোস্টগার্ড সাঙ্গু স্টেশানের একটি দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষী বাজার এলাকার দুদু মিয়ার বাড়িতে তল্লাশী চালায় বিসিজি সাঙ্গু স্টেশনের সদস্যরা। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় বর্তমান দায়িত্বরত ৯ নং ওয়ার্ড মেম্বার মো. ইসমাইল (৪৪), পিতা মৃত দুদু মিয়া এবং মোঃ ছাবের (৩৫) পিতা মৃত নূর ছাপাকে আটক করা হয়। তাদেও কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী দুজন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পূর্ব গহিরার বাসিন্দা। আটককৃত ইয়াবা ব্যবসায়ী এবং জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution