October 17, 2026, 10:22 am

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ভাড়া বাসায় জোড়া খুন

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2020
  • 768 Time View

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ভাড়া বাসায় জোড়া খুন

চট্টগ্রাম অফিস :
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার ভাড়া বাসায় খুন হয়েছেন এক মা ও তার ছেলে। ২৪ আগস্ট সোমবার রাতে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানা এলাকার রমজান আলী সেরেস্তাদারের সেমিপাকা ভাড়াঘর থেকে গুলনাহার বেগম (৩৩) ও তার শিশুছেলে মো. রিফাত (৯) এর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত গুলনাহার অন্যের বাসায় কাজ করতেন।
চান্দগাঁও থানার ওসি খন্দকার আতাউর রহমান জানান, স্থানীয়দেও কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। টিনশেডের সেমি পাকা একটি ঘরের ভেতর টয়লেটে গুলনাহারের রক্তাক্ত মৃতদেহ পড়ে ছিলো। আর শিশু রিফাতের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে ছিলো। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকান্ডের কারণ সম্পর্কে এবং হত্যাকারীর ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমেদ খান।
স্থানীয়রা জানান, নিহত গুলনাহার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় তাঁর বড়মেয়ে চাকুরিতে ছিলেন। জোড়া খুনের কারণ সম্পর্কে আশপাশের লোকজনও কেউ কিছু বলতে পারছেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution