October 17, 2026, 12:00 pm

চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ণ ডাক্তারদের ধর্মঘট

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2020
  • 677 Time View

চট্টগ্রাম অফিস :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়কের উপর হামলার জের ধরে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন। ফলে চমেক হাসপাতালে আসা রোগিদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনার দ্রত নিস্পত্তি দাবি করেছেন স্বজনরা।

ইন্টার্ণ চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টার দিকে চমেক হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব তাজওয়ার রহমান খান জানান, ১৩ আগস্ট বৃহস্পতিবার ইন্টার্ণ চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান গনি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাহিত্য বিভাগের সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। হামলায় আহত হয়ে বর্তমানে তারা নিউরোসার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে চমেক হাসপাতালের ইন্টার্র্ণ চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।
জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডের চমেক ছাত্রাবাসে ইন্টার্র্ণ চিকিৎসকদের সঙ্গে অন্য ছাত্রদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ ছাত্রাবাসে মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution