October 17, 2026, 10:44 am

জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2020
  • 770 Time View
জিয়াউদ্দিন আহমেদ বাবলু

বার্তা বিভাগ :
মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে ২৬ জুলাই রোববার থেকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিযুক্ত হলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জাপা চেয়ারম্যান জিএম কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দলের মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যানের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ পরিবর্তন করা হয়।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে দলের মহাসচিব করেন। এরশাদ মারা যাওয়ার পর ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিলেও মশিউর রহমান রাঙ্গা মহাসচিব হিসেবে থাকেন।
কাউন্সিলের বছর না পেরোতেই মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
এব্যাপারে মশিউর রহমান বলেন, ‘জাতীয় পার্টিতে যেকোনো সময় পরিবর্তন অবশ্যম্ভাবী। বিশেষ করে যাঁদের মহাসচিব করা হয়, তাদের যেকোনো সময় ব্যাগ নিয়ে রেডি থাকতে হয়।’
নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সাংবাদিকদের বলেন, ‘দলীয় চেয়ারম্যান গঠনতন্ত্র অনুযায়ী নিয়োগ দিয়েছেন। এখন দলকে সংগঠিত ও শক্তিশালী করাই আমার লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution