October 17, 2026, 11:46 am

ড. ইউনূস তো আমাদেরই: মির্জা ফখরুল

Md Yousuf
  • Update Time : Thursday, August 8, 2024
  • 268 Time View

ড. ইউনূস তো আমাদেরই: মির্জা ফখরুল

ড. মুহাম্মদ ইউনূসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ড. ইউনূস তো আমাদেরই… ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিম গভর্মেন্টের দায়িত্ব তিনি পালন করবেন।’

বৃহস্পতিবার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

এই গোটা সমস্যার মূল হিসেবে ‘গণতন্ত্রের অভাব’কে উল্লেখ করে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান কাজ হিসেবে বর্ণনা করেন তিনি।

‘যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততো তিনি সাফল্য অর্জন করবেন… অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারে প্রত্যাবর্তন করতে হবে,’ বলেন বিএনপি মহাসচিব।

এছাড়া আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution