October 16, 2026, 8:26 am

পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Tuesday, February 25, 2025
  • 201 Time View

তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামকে রাজপথে স্বাগতম জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম।

নাহিদ ইসলামের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার কিছু সময় পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হবেন আকতার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution