October 17, 2026, 11:45 am

পাটকল বন্ধের প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ১৩ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2020
  • 936 Time View
বাম গণতান্ত্রিক জোট

রাজনৈতিক ডেস্ক :
রাষ্ট্রায়ত্ত্ব ২৫টি পাটকল বন্ধের প্রতিবাদে এবং ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ১৩ সেপ্টেম্বর রোববার সারাদেশে সংহতি সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।
রাজধানীর তোপখানা রোডে বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভা থেকে রাষ্ট্রায়ত্ত্ব ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পিপিপি বা লিজ নয়, আধুনিকায়ন করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করা, বিজেএমসি’র মাথাভারী প্রশাসন হ্রাস করা, পাটকল লোকসানের জন্য দায়ী সরকারের ভুল নীতি, দুর্নীতি, লুটপাট বন্ধ এবং শ্রমিকদের ৬ সপ্তাহের হাজিরা বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া অবিলম্বে প্রদান এবং সরকারি-বেসরকারি সকল পাটকলে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করার দাবি জানানো হয়।
একইসাথে এসব দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর সারাদেশে জেলায় জেলায় সংহতি সমাবেশ সফল করার জন্য দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান বাম নেতারা।
একই সাথে বাম জোটের সভা থেকে নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে গ্যাস বিস্ফোরণে সাধারণ মুসল্লিদের নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় নিহত-আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিস্ফোরণের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution