October 17, 2026, 11:47 am

ফেনী সদরে ২ কোটি টাকার স্বর্ণসহ প্রাইভেটকার ও আরোহীকে আটক করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020
  • 636 Time View
র‌্যাব এর হাতে স্বর্ণবারসহ আটক নুরুল ইসলাম।

সারাদেশ ডেস্ক :
ফেনী জেলার সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাজিয়া হোটেলের সামনে থেকে একটি প্রাইভেকার জব্দ করে সেখান থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের স্বর্ণবার জব্দ করেছে র‌্যাব। এসময় নুরুল ইসলাম (৫৭) নামে একজনকে আটক করা হয়।
১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই আটকের ঘটনা ঘটে। র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি চক্র প্রাইভেটকারে করে চোরাচালানী জিনিস নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছে বলে খবর পায় র‌্যাব-৭। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুে ফেনী সদর থানাধীন সাজিয়া হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করা হয়। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র‌্যাবের চেক পোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে নুরুল ইসলাম নামে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মাদার্সা এলাকার মৃত জহির আহাম্মদের ছেলে।
মো. মাহমুদুল হাসান মামুন আরও জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো মতে প্রাইভেটকারের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা এবং আটককৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution