October 17, 2026, 8:51 am

শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

Reporter Name
  • Update Time : Monday, January 20, 2025
  • 988 Time View

মাঘের শীতে বাঘে কাঁপে, এমনটা বলা হলেও সারাদেশে তীব্র শীতের তেমন কোনো অনুভূতি নেই। শুধু উত্তরের দুই জেলায় মাঝারি মানের শৈত্যপ্রবাহ চলছে। যদিও বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (১৯ জানুয়ারি) রাতে দেয়া বার্তায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় পঞ্চগড় এবং কুঁড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution