October 17, 2026, 12:04 pm

শোকের মাস আগস্টে কালো ব্যাচ-মুজিববর্ষের কোট পিন ব্যবহারের নির্দেশ

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2020
  • 550 Time View

বার্তা বিভাগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থা ও সব স্থানীয় প্রতিষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
শোকের মাস আগস্ট শুরু হওয়ার পর থেকে সবাইকে কালো ব্যাচ ধারণ এবং মুজিববর্ষের কোট পিন ব্যবহার করার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
শোকের মাস পালন উপলক্ষে সোমবার (২৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এক অনলাইন সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতির জানাজা ও দাফনে অংশ নিতে কুমিল্লায় অবস্থান করায় তার অনুমতিক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে হেলালুদ্দীন আহমদ বলেন, আনুষ্ঠানিকতা পালনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে তার আদর্শ লালন ও পালন করা। জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করা।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে সরকার অনেক কর্মসূচি নিলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে তা পালন করা সম্ভব হচ্ছে না।
জাতির পিতার স্মৃতিচারণ করে সিনিয়র সচিব বলেন, বঙ্গবন্ধু কখনোই নিজের কথা ভাবেননি। তিনি সারা জীবন এদেশের নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর মতোই তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে একটি উন্নত দেশ গঠনে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সভায় জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের অধীন সব দপ্তর-সংস্থা এবং স্থানীয় প্রতিষ্ঠানসমূহ বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য জাতীয় শোক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাস্তবায়ন করবে।
জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিল ভার্চ্যুয়াল প্লাটফর্ম ব্যবহার করার জন্য স্থানীয় সরকার বিভাগের অধীন দপ্তর-সংস্থা এবং প্রতিষ্ঠানকে বলা হয়।
জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয়ভাবে আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে অংশ নিতেও বলা হয়েছে সভায়।
সভায় আরও জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভার্চ্যুয়াল প্লাটফর্মে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution