October 17, 2026, 11:25 am

সরকারি চাকুরির ভুয়া নিয়োগপত্র : প্রতারক খোকন আটক

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2020
  • 688 Time View
এনএসআই সদস্যদের সঙ্গে আটক খোকন

বার্তা বিভাগ :
সরকারি চাকুরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জে গোয়েন্দা জালে আটক হয়েছেন প্রতারক দেলোয়ার হোসেন খোকন (৩০)। শুক্রবার রাতে তাকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই।
জানা গেছে, ভুয়া নিয়োগপত্রে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের সঙ্গে প্রতারণা করে হয়েছেন বিশাল সম্পদের মালিক। শুধু তার একটি বাড়ি নির্মাণেই ব্যয় করেছেন প্রায় ৪০ লাখ টাকা। লোক ঠকিয়ে করেছেন নানান অপকর্ম। শেষ পর্যন্ত সেই প্রতারক খোকনকে আটক করতে সক্ষম হয়েছে জাতীয় নিরাপত্তা গেয়েন্দা (এনএসআই)।
শুক্রবার রাত ১০টার দিকে থোকনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক মো. আজমুল হোসেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। খোকন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের আবুল হোসেনের ছেলে।
উপ-পরিচালক আজমুল হোসেন জানান, খোকনের কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লার্ক পদে চাকরির একটি ভুয়া নিয়োগপত্র এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করবে ডিবি পুলিশ। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্যও আবেদন করা হতে পারে।
তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে চার লাখ টাকার বিনিময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লার্ক পদে এক যুবককে চাকরি দেওয়ার প্রলোভন দেখান খোকন। তখন হাতিয়ে নেন ৩০ হাজার টাকা। বাকি টাকা দেওয়ার কথা হয় চাকরি হওয়ার পর। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে চাকরি প্রত্যাশী যুবকের এক অভিভাবককে খবর দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন খোকন। হাতে তুলে দেন একটি ভুয়া নিয়োগপত্র। এসময় ডিবি পুলিশ ও এনএসআই’র একটি টিম সেখানে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করে।
এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক আরও জানান, শিক্ষিত যুবকদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা অর্জনই খোকনের কাজ। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। একই অপরাধে ইতোপূর্বে একাধিকবার জেল খেটেছেন খোকন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution