October 17, 2026, 11:45 am

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2020
  • 543 Time View

বার্তা বিভাগ :
‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকার একটি বাড়ি শুক্রবার ভোর ৪টা থেকে ঘিরে রেখেছে র‌্যাব-১২।
আজ ২০ নভেম্বর শুক্রবার সকাল ৯টার দিকে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল তোফায়েল মোস্তফা সারোয়ার ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযান শুরু করা হবে বলেও জানান আশিক বিল্লাহ।
এর আগে ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় নব্য জেএমবির আমির মাহবুবসহ ৪ জনকে আটক করে র‌্যাব-৫। আটক মাহবুবের তথ্যের ভিত্তিতে উকিলপাড়ায় শুক্রবার ভোর থেকে সন্দেহজনক বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
বাড়িটি থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার জেরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution