October 17, 2026, 11:02 am

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো আড়াই লাখ

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2020
  • 451 Time View

বার্তা বিভাগ :
দেশে করোনাভাইরাসে আক্রন্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৫২ হাজার ৫০২ জনে।
আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। এ সময়ে ২ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আগেরসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি নমুনা। এর আগের দিন ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়।
দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন। নতুন করে মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৩ জন।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৩ জন।
গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৭ জনের জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। মারা যান ৩৯ জন।
তথ্যমতে, দেশে ৮৪টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি নমুনা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution