October 17, 2026, 1:40 pm

অভিনব কায়দায় চট্টগ্রামের ফ্লাইওভারে ছিনতাই, চক্রের ৬ জন আটক র‌্যাবের হাতে

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2020
  • 577 Time View
ছিনতাই চক্রের আটককৃতরা

চট্টগ্রাম অফিস :
চট্টগ্রামে ফ্লাইওভারে ঘুড়ি উড়ানোর সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে অভিনব কায়দায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই কিশোরসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-৭।
র‌্যাব জানিয়েছে, চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন সাহেরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে চারজনের পরিচয় জানিয়েছে র‌্যাব। তারা হলো- মো. জাকির হোসেন (৩২), মো. সুমন (১৯), মো. দেলোয়ার হোসেন (১৯) ও মো. হাসান প্রকাশ আকাশ (১৯)। অপর দুইজন কিশোর হওয়ায় তাদের পরিচয় জানানো হয়নি।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ফ্লাইওভারে সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনতাই করে আসছিল। তাদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution