October 17, 2026, 10:42 am

ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2020
  • 816 Time View

বার্তা বিভাগ :
ঈদের শক্তি যেন মানুষের জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় হয়ে ওঠে-সেই প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদের দিন শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন কাদের। এসময় তিনি দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। ঈদের এ সময় তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালি দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। ’
করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কাদের। অন্যদিকে, যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution